ছন্দের ভুবন
ছড়া: ছন্দের ভুবন
লেখক: সোহন ঘোষ।
রচনাকাল: ১৮ এপ্রিল ২০২৬
ছন্দের ধরন: স্বরবৃত্ত ছন্দ
( © Sohan Ghosh )
ছন্দে ছন্দে কাব্য লিখি,
ছন্দে ছন্দে রাস্তা হাঁটি।
ছন্দে ছন্দে লালু ডাকে,
রাস্তার ওই মোড়ের বাঁকে।
ছন্দে ছন্দে চলে গাড়ি,
ছন্দে ছন্দে গল্প করি।
ছন্দে ছন্দে গান শুনে,
নেচে উঠি আনমনে।
ছন্দে ছন্দে ঘড়ির কাঁটা,
ছন্দ মেপে সময় বলে।
ছন্দে ছন্দে গাড়ির চাকা,
রাস্তা দিয়ে গড়িয়ে চলে।
কত রকম ছন্দ আছে,
আমাদেরই ভুবন মাঝে।
ছন্দ সেসব শুনতে গেলে,
মনটা দাও দ্বন্দ্ব ভুলে।
ছড়া: ছন্দের ভুবন
লেখক: সোহন ঘোষ।
রচনাকাল: ১৮ এপ্রিল ২০২৬
ছন্দের ধরন: স্বরবৃত্ত ছন্দ
( © Sohan Ghosh )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন