পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছড়া:– খোকা ও কাঠবিড়ালি।

  ছড়া:– খোকা ও কাঠবিড়ালি। লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 22 October 2025. কাঠবিড়ালি, কাঠবিড়ালি!          তুমি কি বাগানের মালি? সকাল থেকে সন্ধ্যে,           ছুটে বেড়াও বাগানে। পড়াশুনা না করে,         বেড়াও ঘুরে ঘুরে।  বকে না কেউ তোমায়—          বাবা-মা কিংবা কাকাই। কি হলো, মুখ ঘুরিয়ে!         যাচ্ছো কোথায় পালিয়ে?            আরে, আরে, কাঠবিড়ালি!          গায়ে মেখে ধুলি,   চললে কোথায় শুনি!       ওরে দুষ্টু কাঠবিড়ালি! আমায় দেখে পালাচ্ছো বুঝি?      আমার বন্ধু টিয়ে–          বাগানে যখন আসে, তখন তুমি না পালিয়ে–          খেলা করো তার সাথে। আমার পোষা ময়না,        তাকে দেখেও যাও না। তবে, আমি কেন এলে         তুমি সব কাজ ফ...

ছড়া:– খোকার বিয়েবাড়ি।

 ছড়া:– খোকার বিয়েবাড়ি। লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 21 October 2025. ডানায় ভর দিয়ে,   আয়রে, আয় টিয়ে,   ময়নাকে সঙ্গে নিয়ে,   দেখব আজ বিয়ে।   পদ্মদীঘির ঘাট পেরিয়ে,   তেপান্তরের মাঠ হয়ে,   রূপসাগরের দেশে গিয়ে,   দেখব আজ বিয়ে।   বাগানের ফুল নিয়ে,   উপহার দেব গিয়ে,   তোদের সঙ্গে নিয়ে,   দেখব আজ বিয়ে।    ( sohan ghosh & sohanghoshpoetry & SOHAN GHOSH & SOHANGHOSHPOETRY )

ছড়া:- মোদের দুর্গাপূজা।

ছড়া:- মোদের দুর্গাপূজা। লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 19 October 2025. মোদের উল্লাস! মোদের আশা!    মোদের এই দুর্গাপূজা।   কি জাদু ঢাকের তালে,   শুনলে কোমর দোলে।   ঢাকের তালে বেজে ওঠে প্রাণ।   গাইতে ইচ্ছা করে বাংলা গান।   কি যাদু বাংলা সংগীতে, গাইলে, মন চায় নাচতে। বন্ধু-আত্মীয় সবার সাথে, হাসি-খুশিতে দিন কাটে। মাঠের ধারে কাশফুলের ঘ্রাণ  হৃদয়ের মাঝারে জাগায় প্রাণ।  কি করে বোঝাবো তোমায়।   কত আনন্দ হয় দুর্গাপূজায়। ( sohan ghosh & sohanghoshpoetry & SOHAN GHOSH &  SOHANGHOSHPOETRY )  

ছড়া:– দুষ্টু একটা কাঠবিড়ালি।

 ছড়া:– দুষ্টু একটা কাঠবিড়ালি। লেখক:– সোহন ঘোষ।          ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 14 October 2025.  দুষ্টু একটা কাঠবিড়ালি,        এই বাগানের মালি। সকাল থেকে সন্ধ্যে,        ছুটে বেড়ায় বাগানে। শোনে না কারোর নিষেধ মানা,    চষে বেড়ায় সারা বাগান খানা!  ভাব দেখায় ষোলো আনা,       যেন সবকিছুই তার জানা। ইঁদুর এলে যায় তেড়ে,        ফল নিয়ে গাছে চড়ে, খায় বসে মজা করে!        আমি গেলেই পালাই দূরে।   বাগানের করে ফল চুরি,           পেট করেছে ভারি। দুষ্টু একটা কাঠবিড়ালি,        এই বাগানের মালি।      ( Sohanghoshpoetry & SOHANGHOSHPOETRY )        

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

 ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি। লেখক:– সোহন ঘোষ।            sohan Ghosh  প্রকাশকাল:– 8 October 2025 কাঠবিড়ালি, কাঠবিড়ালি,        তুমি কি বাগানের মালি? সারা বাগান ঘুরে বেড়াও,       ইঁদুর এলে তেড়ে যাও। আমি এলে কেন পালাও?      তুমি কি আমাকে ভয় পাও? কাঠবিড়ালি, কাঠবিড়ালি।      তুমি কি বা গানের মালি?

ছড়া:– টিয়া–ময়না কথা কয়না।

ছড়া:– টিয়া–ময়না কথা কয়না। লেখক:– সোহন ঘোষ‌।           ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 3 October 2025. ও পাড়ার ময়না,    নাম তার জানি না। এ পাড়ার টিয়া,        ‌‌ নাম তার রিয়া।  দুজনেই কথা কেন কয়না,       আমি বাপু বুঝিনা।  ( sohan ghosh & sohanghoshpoetry & SOHAN GHOSH & SOHANGHOSHPOETRY ) ‌