পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফুটলো–ভোরের আলো।

ফুটলো–ভোরের আলো। লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) দাদারে! দাদা, আর–        থেকো না শুয়ে, দেখো এবার–        আকাশ পানে চেয়ে।  যাচ্ছে মুছে–         আঁধার কালো! ফুটছে ধীরে–         ভোরের আলো! আর থেকো না ঘুমিয়ে–        দেখো ওদিকে তাকিয়ে।  গাছের ডালে পাখি সব–       মধুর সুরে জুড়েছে কলরব। ওঠো দাদা ওঠো রে–            ঘুম ভেঙে ওঠো রে।  সূর্য মামা ওঠার আগে,      বাবা-মা‌ জাগার আগে,  আমরা উঠবো জেগে!        সবার আগে আগে। প্রকাশকাল:–   22 November 2025 ( ইংরেজি )   ০৫ অগ্রহায়ণ ১৪৩২ ( বাংলা ) (© Sohan Ghosh / sohanghoshpoetry / SOHANGHOSHPOETRY / Sohanghoshpoetry )

রান্নার মাস্টার। ( ছোটদের কবিতা )

 রান্নার মাস্টার। লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) ওরে বাবা, ভজারে       কোথা যাস দুপুরে? কি নিয়ে বস্তায়?         হেঁটে যাস রাস্তায়?       বাজার নিশ্চয় বস্তায়?    পেয়েছিস কি সস্তায়? ভালোমন্দ কিছু কিনেছিস?        বাজার যা করেছিস–   আয় দেখি নিয়ে–      বলব তোকে খেয়ে। কোনটা ভালো হবে?   ‌‌ কোনটা খারাপ তবে? কোন খাবার খেলে–        হবে ভালো ছেলে? জানতে চাস যদি,        চলে আয় জলদি। চীনারা কি খায়?     তাও বলব ভাই। প্যারিসের রান্না!      ‌ খেতে লাগে বেশ– একদিন খেলে, ভাই,         থাকে ক’দিন রেশ‌। যাবি তুই কলকাতা?    ওটা মিথ্যে কথা! ওসব তোর চালাকি!      আমি বোকা নাকি? সবসময় পালাই পালাই        করিস কেন, ভাই।     বোস্–দেখি এখানে      রান্নাটা আগে শিখে নে।   বসল...

ছড়া:– ছোট্ট গ্ৰাম

ছড়া:– ছোট্ট গ্ৰাম  লেখক:– সোহন ঘোষ।           ( Sohan Ghosh ) প্রকাশকাল:– 7 November 2025. শ্যামল নিয়ে ঝুড়ি,        বিক্রি করে চুড়ি। গ্রামের থুত্থুরে বুড়ি,        খাচ্ছে চিবিয়ে মুড়ি। আকাশে উড়ায় ঘুড়ি,      ছেলেরা গোটা কুড়ি। খোকা ফিরবে বাড়ি,       চেপে মোটর গাড়ি। কোমরে নিয়ে হাঁড়ি,      যাচ্ছে মেয়েরা বাড়ি। পরনে লাল শাড়ি,         খোঁপায় ফুলের কুঁড়ি।                 (© Sohan Ghosh  / sohanghoshpoetry)