শ্রীকান্তের অপবাদ ( পর্ব: ২ )।
শ্রীকান্তের অপবাদ ( পর্ব: ২ )। লেখক:– সোহন ঘোষ। লেখকের কথা:– “শ্রীকান্তের অপবাদ” একটি সামাজিক ছোটগল্প, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। গল্পটির বিষয়বস্তু এখানে আলাদা করে উল্লেখ করলাম না। আমার বিশ্বাস, লেখকের ব্যাখ্যার চেয়ে পাঠকের নিজস্ব পাঠ-অভিজ্ঞতাই বেশি মূল্যবান। গল্পটি মন দিয়ে পড়লে তার অন্তর্নিহিত ভাব ও বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে ধরা দেবে। ──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── এপ্রিল মাসে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হলো। সেই পরীক্ষার ফলাফল ঘোষণার দিন আমাদের মধ্যে বেশ একটা চাপা উত্তেজনা ছিল। আমি, রাজ আর অরিজিৎ আগের দিনই ঠিক করেছিলাম—তাড়াতাড়ি গিয়ে একেবারে পেছনের বেঞ্চটা দখল করব। কিন্তু আমাদের পরিকল্পনা মাঠে মারা গেল; ক্লাসে ঢুকতেই আমরা দেখি পেছনের সব জায়গা দখল হয়ে গেছে। যদিও সেদিন আমাদের ক্লাসে খুব বেশি ছাত্রছাত্রী আসেনি। অগত্যা শ্রীকান্তকে প্রথম বেঞ্চে বসিয়ে দিয়ে আমরা তার ঠিক পেছনের বেঞ্চটাতেই বসলাম। টিফিনের আগের ক্লাসে সুমন স্যার হাতে একটা খাতা নিয়ে আমাদের ক্লাসে প্রবেশ করলেন। স্যারের হাতে...