ফুটলো–ভোরের আলো।

ফুটলো–ভোরের আলো।
লেখক:– সোহন ঘোষ।
          ( Sohan Ghosh )

দাদারে! দাদা, আর–
       থেকো না শুয়ে,
দেখো এবার–
       আকাশ পানে চেয়ে। 
যাচ্ছে মুছে–
        আঁধার কালো!
ফুটছে ধীরে–
        ভোরের আলো!
আর থেকো না ঘুমিয়ে–
       দেখো ওদিকে তাকিয়ে। 
গাছের ডালে পাখি সব–
      মধুর সুরে জুড়েছে কলরব।

ওঠো দাদা ওঠো রে–
           ঘুম ভেঙে ওঠো রে। 
সূর্য মামা ওঠার আগে, 
    বাবা-মা‌ জাগার আগে, 
আমরা উঠবো জেগে! 
      সবার আগে আগে।



প্রকাশকাল:–
  22 November 2025 ( ইংরেজি )
  ০৫ অগ্রহায়ণ ১৪৩২ ( বাংলা )



(© Sohan Ghosh / sohanghoshpoetry / SOHANGHOSHPOETRY / Sohanghoshpoetry )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।