ছড়া:– দুষ্টু একটা কাঠবিড়ালি।

 ছড়া:– দুষ্টু একটা কাঠবিড়ালি।

লেখক:– সোহন ঘোষ।

         ( Sohan Ghosh )

প্রকাশকাল:– 14 October 2025.



 দুষ্টু একটা কাঠবিড়ালি,

       এই বাগানের মালি।

সকাল থেকে সন্ধ্যে, 

      ছুটে বেড়ায় বাগানে।


শোনে না কারোর নিষেধ মানা,

   চষে বেড়ায় সারা বাগান খানা!

 ভাব দেখায় ষোলো আনা,

      যেন সবকিছুই তার জানা।


ইঁদুর এলে যায় তেড়ে,

       ফল নিয়ে গাছে চড়ে,

খায় বসে মজা করে!

       আমি গেলেই পালাই দূরে।  


বাগানের করে ফল চুরি, 

         পেট করেছে ভারি।

দুষ্টু একটা কাঠবিড়ালি,

       এই বাগানের মালি।


    

( Sohanghoshpoetry & SOHANGHOSHPOETRY )

       




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি