যা ইচ্ছে তাই

         যা ইচ্ছে তাই

         সোহন ঘোষ 


তল্পি–তল্পি নিয়ে

        লোক হাঁটে হনহনিয়ে।

মিষ্টির দোকানে গিয়ে

        অলি ওড়ে বনবনিয়ে।

বাসনপত্র ফসকে গিয়ে

       মেঝেতে পড়ে ঝনঝনিয়ে।

শীতকালের হাওয়া খেয়ে

       দাঁত ওঠে কনকনিয়ে।


কে যেন মন দিয়ে

      গিটার–তবলা নিয়ে

গান করে গুনগুনিয়ে,

       মশা ওড়ে ভনভনিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি