আজকের এই ফাল্গুনে।
কবিতা:– আজকের এই ফাল্গুনে।
লেখক:– সোহন ঘোষ।
( Sohan Ghosh )
প্রকাশকাল:– 29 September 2025.
যা নেওয়ার —
নিয়ে নাও।
যা চাওয়ার —
চেয়ে নাও।
যা জানার —
জেনে নাও।
যা দেখার —
দেখে নাও।
যা বলার —
বলে নাও।
জীবনের এই মাঝরাতে,
হাতে হাত রেখে,
এগিয়ে যায় চলো
খুঁজে নিয়ে আলো।
যেখানেই থাকো, এসো ছুটে
সেই পুরনো দিঘির ঘাটে।
আজকের এই ফাল্গুনে,
খোলা আকাশের নিচে বসে,
একে অপরকে ভালবেসে
ভরিয়ে দেবো রাত—গানে গানে।
একবার নিলে বিদায়,
খুঁজে পাবে না আমায়।
তাই বলি— এসো ছুটে
সেই পুরনো দিঘির ঘাটে।
উপহার দিয়ে তোমায়
ভরিয়ে তুলবো ভালবাসায়।
তাই নিয়ে তুমি—
করো আমায় ঋণী।
আজকের এই ফাল্গুনে,
পৃথিবীর এই নিঝুম রাতে
হাতে হাত রেখে
ভরিয়ে তুলবো রাত– গানে গানে।
( sohanghoshpoetry & SOHANGHOSHPOETRY )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন