ছড়া:- কমলা গ্রামের ভোলা।

ছড়া:- কমলা গ্রামের ভোলা।

    লেখক:- সোহন ঘোষ।

প্রকাশকাল:- 22 September 2025



আমার নাম ভোলা,

        ডাকনাম হেলা,

গ্রামের নাম কমলা,

       থাকি আমি একলা।


খাই-দাই,

       বাজনা বাজাই।

যখন যা পাই,

       তা দিয়ে পেট চালাই।


ফেটে গেল বাজনা,

      কাজ খুঁজে আর পাই না।


কি করবো ভেবে না পাই,

     কাজ না পেয়ে ঘুরে বেড়াই।

আমার একটা কাজ চাই,

    কাজ দেবে কি তুমি ভাই?


চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই—

    করব আমি একাই।

সকাল থেকে সন্ধ্যে,

    কাজ করব মন দিয়ে।


          Writer:– Sohan Ghosh 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি