অবিরাম এক অনন্ত চক্রে

 কবিতা:- অবিরাম এক অনন্ত চক্রে।

লেখক:- সোহন ঘোষ।

          ( Sohan Ghosh )

এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়:- 16 September 2025




ঘুরছে পৃথিবী,

ঘুরছে ঘানি,

ঘুরছে মাথা,

ঘুরছে চাকা,

ঘুরছে ঘড়ির কাঁটা।


ঘুরছে মানুষ কাজের খোঁজে—

সময়ের এই ঘূর্ণিপাকে।


প্রকৃতির যত চক্র,

চক্রাকারে ঘুরছে অবিরত।


গোলকধাঁধার ভেতরে পড়ে,

ঘুরছে জীবন, ঘুরছে সময়,

ঘুরছে সবকিছু—

অবিরাম এক অনন্ত চক্রে।



      ( SOHANGHOSHPOETRY )



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি