ছড়া:- ময়ূর-ময়ূরীর বিয়ে।
ছড়া:- ময়ূর-ময়ূরীর বিয়ে।
লেখক:- সোহন ঘোষ।
( Sohan Ghosh )
এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 4 SEPTEMBER 2025.
ডুমাডুম, ডুমাডুম, বাজনা বাজে।
ময়ূরের মাসি, পেখম তুলে নাচে।
ময়ূরের বিয়ে হবে আজ চাঁদনী রাতে,
পাশের গ্রামের ময়ূরীর সাথে।
ময়ূর করতে যাবে আজ বিয়ে,
বনের পাখিদের সঙ্গে নিয়ে।
রজনীগন্ধার মালা পড়ে,
ময়ূর ময়ূরীকে করবে বিয়ে।
চাঁদের আলো সাক্ষী রেখে,
নদীর ধারের ওই কদমতলাতে।
( SOHAN GHOSH )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন