ছড়া:- অব্যক্ত ভালোবাসা।

         ছড়া:- অব্যক্ত ভালোবাসা। 
         লেখক:- সোহন ঘোষ।

এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 10 August 2025 ।



ও ময়না, ও ময়না —

 তুমি আমার সাথে কথা কেন কও না?

 তুমি কি বাংলা ভাষা জানো না?


বাংলা ভাষা শিখতে চাও?

 এসো, এসো—ভয় কেন পাও?

 লাগবে না কোনো টাকা-পয়সা,

 শুধু চাই একটু ভালোবাসা।


বাংলা ভাষা — মধুর ভাষা,

 এ যে আমাদের মাতৃভাষা।

শেখো যদি এ ভাষা,

 তবে বুঝবে —

এই ভাষায় আছে কত অব্যক্ত ভালোবাসা!






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি