বাবা আছে বলেই, জীবন সুন্দর
কবিতা:- বাবা,আছে বলেই, জীবন সুন্দর।
লেখক:- সোহন ঘোষ।
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়:- 9 August 2025
পরিবারের আশা,
পরিবারের ভরসা।
পরিবারের বিশ্বাস,
পরিবারের সাহস।
পরিবারের শক্তি—
বাবা হন যিনি।
সূর্যের মতো আলো তার,
না থাকলে জীবন অন্ধকার।
যেদিন থাকবে না তোমার বাবা,
বুঝবে সে ব্যথা—না থাকার জ্বালা।
তখন বুঝবে বাবার মূল্য—
হিরে-রত্নর সমতুল্য।
রোদ–তুষার–বৃষ্টি,
এই পৃথিবীর যত সৃষ্টি,
আসতে দেয় না মাথায়,
ছাদ হয়ে সব আটকায়।
বাবা চলে গেলে,
আর পাবে না ফিরে।
তাই বলি—আছে যতদিন বাবা,
মন দিয়ে কর তারই সেবা।
বাবা আমার সব,
বাবা ছাড়া এই পৃথিবী নীরব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন