ছড়া:- আষাঢ়ের বর্ষায়।

 ছড়া:- আষাঢ়ের বর্ষায়।

           লেখক:- সোহন ঘোষ।

এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 8 August 2025 ।


মেঘ করেছে আকাশ কালো,

ঝমঝমিয়ে বৃষ্টি এলো।

ওরে খুকু, কোথায় গেলি?

জানালাগুলো বন্ধ করলি?


আজকে রাতে করব খিচুড়ি,

এই বেলা খেয়ে নে মুড়ি।

আষাঢ়ের এই বৃষ্টিতে,

মন চায় খিচুড়ি খেতে!


তাইতো খিচুড়ি হবে আজ,

সঙ্গে থাকবে ইলিশ মাছ।


এই বৃষ্টির দিনে

খিচুড়ি খেতে,

কার লাগে না মজা?

সঙ্গে যদি থাকে,

ইলিশ মাছ ভাজা।


যদি খেতে চাও খিচুড়ি,

এখানে এসো এখুনি।

চাই না কোনো টাকা-পয়সা,

শুধু চাই একটু ভালোবাসা।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি