ছড়া:- আজকের এই খুশির দিনে।
ছড়া:- আজকের এই খুশির দিনে।
লেখক:- সোহন ঘোষ।
এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 7 August 2025.
আজ হলো রবিবার,
নেই কোনো কাজের ভার।
করবো আনন্দ প্রাণভরে —
কি করে বোঝাবো তোরে!
কি আনন্দ জাগে মনে,
আজকের এই ছুটির দিনে।
নাচবো, গাইবো, খেলবো একসাথে,
মজা করবো প্রচুর — আজকের দিনটাতে।
আজকের এই খুশির দিনে,
প্রকৃতি সেজেছে নতুন রঙে।
আয় রে, আয় —
ঘর ছেড়ে একটু বেরিয়ে আয়।
একসাথে চলো মাঠে যাই,
আজ খেলায় কোনো বাধা নাই!
আজ আমাদের ছুটি রে,
গাইবো আমরা বাংলা সংগীতে রে।
কি জাদু আছে বাংলা সংগীতে,
গাইলে মন-প্রাণ ভরে উঠে।
আজকের এই ছুটির বেলায়,
মনটা চায় উড়তে হাওয়ায়।
খেলি যদি সবাই মিলে,
হাসি-আনন্দে কাটবে দিন তাহলে।
আজকের এই ছুটির দিনে,
কি আনন্দ হচ্ছে মনে —
কি করে বুঝাবো তোরে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন