গান:- কি করে চলে গেলে ওগো প্রিয়তমা।

 গান:- কি করে চলে গেলে ওগো প্রিয়তমা।

          লেখক:- সোহন ঘোষ।

        প্রকাশিত হয়:- 6 August 2025.



এত দিনের ভালোবাসা 

    সব ভুলিয়া,

কি করে চলে গেলে,

   ওগো প্রিয়তমা?


জাগিয়ে ছিলে এ মনে,

  কত ভালোবাসা,

স্বপ্ন রঙিন এক আশা।

ভাঙলে সেই স্বপ্ন, দিলে হৃদয়ে কাঁটা,

কি করে ভুলে গেলে পুরনো দিনের সেই কথা। 

 


জাগিয়ে ছিলে এ মনে,

  কত ভালোবাসা, 

স্বপ্ন রঙিন এক আশা।

কি করে চলে গেলে,

  বুকে ব্যাথা দিয়া। 

কি করে চলে গেলে ওগো প্রিয়তমা। 


বলেছিলে, আমায় তুমি ভালোবাসবো,

চিরদিন একসাথে পথ চলবো।

বাধা যদি আসে এ জীবনে, 

হাতে হাত রেখে এগিয়ে যাব দুজনে,

হাতে হাত রেখে এগিয়ে যাব দুজনে। 


বলেছিলে, আমায় তুমি ভালোবাসবো। 

চিরদিন একসাথে পথ চলবো।

বাধা যদি আসে এ জীবনে, 

হাতে হাত রেখে এগিয়ে যাব দুজনে,

হাতে হাত রেখে এগিয়ে যাব দুজনে। 


পর করে আমাকে, 

কাঁদিয়ে তুমি চলে গেলে!

একবারও মনে পড়লো না, 

আমার কথা.....

ওগো প্রিয়তমা,

ও প্রিয়তমা,

একবারও মনে পড়লো না আমার কথা?


পর করে আমাকে, 

কাঁদিয়ে তুমি চলে গেলে!

একবারও মনে পড়লো না, 

আমার কথা...

ওগো প্রিয়তমা,

 ও প্রিয়তমা।

একবারও কি মনে পড়লো না আমার কথা?


ভালোবাসার এই ব্যাথা দিয়ে,

কি করে তুমি চলে গেলে, 

    সব ভুলে....

ওগো প্রিয়তমা কি করে তুমি চলে গেলে

    সব ভুলে...

















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি