ছড়া:- এপার—ওপার গঙ্গা।
ছড়া:- এপার—ওপার গঙ্গা।
লেখক:- সোহন ঘোষ।
( Sohan Ghosh )
এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 31 August 2025 ।
এপার—ওপার গঙ্গা,
মাঝখানে ভাসে নৌকা।
নৌকায় বসে মাঝি,
গঙ্গা দিচ্ছে পাড়ি।
এপারের এই গঙ্গা ঘাটে,
লোকেরা নাইতে নেমেছে।
ওপারের ওই গঙ্গা ঘাটে,
টিয়ের ঝাঁক নেমেছে।
গাছে বসে চড়ুই,
গাইছে, সুমধুর গান।
গঙ্গায় লাফিয়ে রুই,
খেলছে, ঢেউয়ের টান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন