কবিতা: প্রেমপত্র।
কবিতা: প্রেমপত্র।
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়:- 22 August 2025.
কি করে ধরিব প্রাণ,
তোমারে বিরহে এই ধরাধাম।
তোমাকে ছাড়া কাটে না সময়;
তোমার অভাবে এ জীবন দুঃখময়।
ঘুমোতে গেলেই তোমার কথা,
হাসি ভরা মুখ আর মধুর চেহারা,
আমার দু'নয়নে ভাসে অবিরত—
তোমার, আমার ভালোবাসা চিরকাল অক্ষত।
তোমার প্রতীক্ষায় আছি বসে,
তোমার সেই গোলাপ গাছের পাশে।
বুকের মাঝে জমে আছে কত অব্যক্ত ভাষা;
আসবে যেদিন, বলবো সেসব কথা।
তোমার অপেক্ষায় রইলাম বসে, পাঠিয়ে এই চিঠিখানা।
ইতি— তোমার ভালোবাসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন