কবিতা:- পবিত্রতার মুখোশ।

কবিতা:- পবিত্রতার মুখোশ।

লেখক:- সোহন ঘোষ।

         ( Sohan Ghosh )

এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়:- 21 August 2025.



যে রাখলো তাকে গর্ভে,

সেই মাকে কেমন করে রাখে বৃদ্ধাশ্রমে?

যে পিতা তুলে দিল তার মুখে অন্ন,

সেই পিতাকে বাড়িতে রাখতে —

হচ্ছে কি তার ভীষণ কষ্ট,

যে রাখতে হল বৃদ্ধাশ্রমে?


সকালে তুমি দাও ভাষণ,

নারীকে নিয়ে সকলের সামনে;

রাতে সেই নারীর উপর

অত্যাচার করো কেমনে?


লক্ষ্মী হয়ে জন্মেছে যে নারী বাবার ঘরে,

তার ওপর অত্যাচার করে,

মা লক্ষ্মীর আরাধনা করলে —

সমস্ত পাপ মুছে ফেলা যাবে?


লোকের কাছে করো জাহির

নিজের আদর্শ চরিত্রটার;

তুমি ভাবছো — বোকা সবাই,

রয়েছে যারা এই বিশ্ব-মাঝার।


দুঃখ-কষ্ট এলে,

ঠাকুরকে করো দোষী;

ঠাকুরের কাছে গিয়ে বলে —

“আমার কি অপরাধ? বলো আজই!


অপরাধ করিনি আমি আজ

পর্যন্ত একটাও;

তাহলে বলো তুমি আজ,

আমায় কেন শুধু দুঃখ দাও?”


তাকে কি বলা চলে মানুষ, না অন্য কিছু?

অপরাধ করেও ভাবে —

“আমি তো পবিত্র, করিনি কিছু!”

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি