আজও, তোমার অপেক্ষায়।

      কবিতা:- আজও, তোমার অপেক্ষায়।
   লেখক:- সোহন ঘোষ।



তোমার অপেক্ষায়,

আজও দাঁড়িয়ে আছি আমি সেই রাস্তায়।

দিন চলে যায় এক এক করে,

ঋতু চলে যায় কালের নিয়মে।

আষাঢ় আসে, আষাঢ় যায়,

তবু তোমার দেখা মেলে না হায়।


সেদিন সেই মেঘলা আকাশের

কালো রং দেখে

বারণ করেছিলাম তোমায় আমি,

কিন্তু আমার বারণ শুনলে না তুমি।


বেরিয়ে গেলে জাল হাতে,

নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে।

বলেছিলে —

“মাছ বিক্রি করে লাল শাড়ি দেবো কিনে,

  তোমার জন্মদিনে।”


ওগো, চাই না আমার লাল শাড়ি,

  তুমি ফিরে এসো আজই।

তোমায় ছাড়া কাটে না মুহূর্ত —

  ওগো, তুমি ফিরে এসো।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি