ছড়া : টিয়ের বিয়েতে পেঁচা
ছড়া : টিয়ের বিয়েতে পেঁচা
✍️ লেখক : সোহন ঘোষ।
(Sohan Ghosh)
প্রথম প্রকাশ : 19 August 2025
---
ও ভাই পেঁচা,
যাচ্ছ কোথায় একা,
এই সন্ধ্যে বেলা,
না করে পড়া!
বিয়ে করবে টিয়ে,
দেখতে যাচ্ছি বিয়ে!
যাবে আমার সাথে
পদ্মদীঘির ঘাটে?
বিয়ে বাড়ির মজার ভজন,
আমাদের সবার নিমন্ত্রণ।
ইলিশ, মাগুর, কই,
গজা, মিষ্টি, দই—
যা চাইবে খেতে,
সবই আসবে পাতে!
চাঁদের আলোতে,
নদীর পাড়ে বসে,
টিয়ে করবে বিয়ে
সিঁদুর পড়িয়ে।
এসেছে ড্যান্সার ভাইয়া,
আজ হবে প্রচুর মজা!
তাই উপহার নিয়ে,
ডানায় ভর দিয়ে,
দেখতে যাচ্ছি বিয়ে
পদ্মদীঘির ঘাটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন