ছড়া:- কালো মেঘে।
ছড়া:- কালো মেঘে।
লেখক:- সোহন ঘোষ।
এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 18 August 2025.
কালো হয় চারিধার,
আলো যায় ঘুচে!
মেঘ ঢেকেছে আকাশ,
যত নীল মুছে।
কালো মেঘে,
সাদা বক পেখম মেলেছে।
মেঘ দেখে,
পাখিগণ ছুটোছুটি করছে।
লাইটের ঝলকানিতে,
মেঘ গুড় গুড় করে।
আষাঢ়ের শেষে,
এই মেঘ কত ঝড় তোলে।
রাখাল ছেলে বাঁশি হাতে,
গরু নিয়ে গোয়ালে ফেরে।
চাষার ছেলে লাঙ্গল কাঁধে,
মেঘ দেখে ঘরে ফেরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন