ছড়া:- ময়না পাখির বিয়ে।
ছড়া:- ময়না পাখির বিয়ে।
লেখক:- সোহন ঘোষ।
এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়:- 17 August 2025
---
সূর্য উঠেছে,
ফুল ফুটেছে।
ময়না পাখির বিয়ে,
নাচছে তাই টিয়ে।
ময়না পাখির বিয়ে,
পাশের গ্ৰামে।
বনের পশু-পাখি
যাবে বরযাত্রী।
গলায় মালা দিয়ে,
মাথায় টোপর পরে,
করতে যাবে বিয়ে
বাঘের পিঠে চড়ে।
ময়নার শ্বশুরবাড়ি গেলে
মজার ভোজন হবে,
তাইতো সবাই মিলে
ময়নার শ্বশুরবাড়ি যাবে।
গজা, মিষ্টি, দই,
ইলিশ, মাগুর, কই—
যা চাইবে খেতে,
সবই আসবে পাতে।
চেটেপুটে, পরিষ্কার করে খেও,
নষ্ট করো না কেউ।
যা খাবে, তাই
নেবে,
বেশি নিলে সিংহ রেগে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন