ছড়া:- খোকার মামার বাড়ি

 ছড়া:- খোকার মামার বাড়ি।

 লেখক:- সোহন ঘোষ


আয় খোকা,

 আয় রে।

তোকে নিয়ে যাব আমি

 মামার বাড়িতে।


মামার বাড়িতে আছে দাদু-দিদা,

দেখবি, তোর হবে ভীষণ মজা।

কিনে দেবে খেলনা,

 করবি যা বায়না।


গজা, মিষ্টি, দই —

ইলিশ, মাগুর, কই।

যা চাইবি খেতে,

 এনে দেবে কিনে।


যদি যেতে চাস মামার বাড়ি,

বাড়ি আয় তাড়াতাড়ি।

আমি, তুমি আর তোমার বাবা,

 যাব মামার বাড়ি এই বেলা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।