শেষ আছে বলেই, জীবন সুন্দর

 কবিতা:- শেষ আছে বলেই, জীবন সুন্দর। 
লেখক:- সোহন ঘোষ।
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়:- 12 August 2025 ।


আচ্ছা বাবা যদি এমন হত।

জাদু করে অমরত্বের ওষুধ পাওয়া যেত,

তাহলে শিখতাম আমি সেই জাদু।

তাহলে মারা যেত না আমার দাদু।

কি ভালই হত,

যদি জীবনে মৃত্যু না আসত।”


বাবা মৃদু হেসে বলল,

“দাঁড়াও তোমায় বলি একটা গল্প।


এক যে ছিল রাজা,

তার ভীষণ ক্ষমতা।


সেদিন আয়নার সামনে গিয়ে,

দেখল রাজা তার মাথায় কয়েকটা সাদা চুল হয়েছে।

রাজা প্রচণ্ড পেল ভয়।

বয়স হয়েছে তার নিশ্চয়।


ভাবিল রাজা মনে,মনে

‘এবার কি তাকেও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে।’


রাজা তার মন্ত্রীকে,

    বলল ডেকে।

‘বলো তো মন্ত্রী,

অমর কিভাবে হবো আমি।’


মন্ত্রী বলেন হেসে মহারাজ,

‘কি হয়েছে আপনার আজ।

জন্ম নিলেই মরতে হবে,

অমর কেউ কি হয়েছে পৃথিবীতে।’


রাজা ভীষণ রেগে গিয়ে,

মন্ত্রীকে কারাগারে বন্দী করে।

বেরিয়ে পড়ল রাজা অমরত্বের সন্ধানে।

অবশেষে রাজা পেল অমরত্বের ঠিকানা।


অমর হতে গেলে যেতে হবে রূপকথার দেশে।

জাদুর একটা আপেল গাছ আছে 

সেই দেশে,

অমর হওয়া যায় সেই গাছের আপেল খেলে।

দশ বছরে একটাই ফল ফোটে ওই আপেল গাছে।


তাই,

তেপান্তরের মাঠ পেরিয়ে,

নিজের রাজ্য ছাড়িয়ে

চলে গেল রাজা রূপকথার দেশে।

সেখানে বসে আছে এক ঋষি ধ্যানমগ্ন হয়ে।

তাকে অগ্রাহ্য করে রাজা গেলো এগিয়ে।


গাছ থেকে যখন পাড়তে যাবে ফল,

হঠাৎ ঋষি চোখ খুলে বলে, ‘খেও না, খেও না ওই ফল।

ওই ফল খেয়ে অমর আজ আমি।

আমার মত সেই ভুল করো না তুমি।


‘অমর হওয়ার লোভে এই ফল খেয়ে,

আমি বেঁচে আছি আজ অমরত্বের এই অভিশাপ নিয়ে।

প্রতিদিন দেখি  সূর্য উঠছে,

প্রকৃতি নতুনভাবে সেজেছে

প্রকৃতির সেই রঙ, ছন্দ, কোমলতা -

আর আমার চোখে লাগে না।


বেঁচে আছি আমি একা।

হারিয়ে গেছে আমার বন্ধু, আত্মীয়, ভালবাসা।


মৃত্যুর অভাবে হারিয়ে গেছে  জীবন থেকে সমস্ত রং।

আজ আমি চাই অবসান

ক্লান্তির এই শূন্য জীবন।’”


বাবা এবার গল্প থামিয়ে,

নরম করে গম্ভীর সুরে,


“ যদি তুমি থাকতে চিরকাল একই ক্লাসে।

কেমন লাগতো তোমার তবে?

যদি কোন গল্প শেষ না হতো -

তাহলে সেই গল্পের কোন অর্থ থাকতো।


তেমনই মৃত্যু আমাদের কাছে আশীর্বাদ।

মৃত্যু না থাকলে জীবন একটা অভিশাপ।


জন্ম নিয়েছি যখন এই পৃথিবীতে,

মৃত্যু তো আসবে সবার জীবনে।


সবাইকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে একদিন,

তবু কিছু মানুষ বেঁচে থাকেন দিনের পর দিন।

যারা শরীরে নেই, আছে কর্মে-গুণে মানুষের মনে বেঁচে।”


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি