ছড়া:- ওরে খুকু, বাড়ি আয়।
ছড়া:- ওরে খুকু, বাড়ি আয়।
লেখক:- সোহন ঘোষ।
এই ছড়া প্রথম প্রকাশিত হয়:- 11 August 2025
ওরে খুকু, কোথায় গেলি?
বাড়ি আয় তাড়াতাড়ি।
মেঘ করেছে আকাশ কালি,
বৃষ্টি নামবে এখুনি!
জামা-কাপড় আছে মেলা,
তুলে ফেল রে এই বেলা।
জানালাগুলো বন্ধ করে,
চুপটি করে বস ঘরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন