ছড়া:- কলকাতা যাবে বাঘ, সিংহ
ছড়া:- কলকাতা যাবে বাঘ, সিংহ।
লেখক:- সোহন ঘোষ।
চশমা পড়ে বাঘ মামা,
যাবে এবার কলকাতা।
তাই তো পড়েছে প্যান্ট-জামা,
পায়ে কালো জুতা।
কলকাতা যাবে বেড়াতে,
মোটরবাইক নিয়ে।
সিংহ যাবে বাঘের সঙ্গে—
কলকাতা দেখতে।
ঘরে বসে সিংহ মামা,
করছে পরিকল্পনা।
প্রথমে কোথায় যাবে তারা,
সেই নিয়েই মাথাব্যথা।
এমন সময় হাজির হল
এক খুদে ইঁদুর ছানা।
অঙ্ক কষে বলে দিল—
"প্রথম গন্তব্য চন্দ্রহাসনা!"
গ্রামের নাম চন্দ্রহাসনা,
প্রতি সপ্তাহে হয় নাচা-গানা।
হবে তোমাদের
ভীষণ মজা,
তারপর যেও কলকাতা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন