ধর্ম থাকুক, তার সঙ্গে থাকুক মানবতা

   কবিতা:- ধর্ম থাকুক, তার সঙ্গে থাকুক মানবতা

    কবি:- সোহন ঘোষ 


আনিস নামে ছেলে এক, 

       গ্রামে তার বাস।

 স্নিগ্ধ চোখে দেখে সে সব, 

        হৃদয়ে তার প্রকাশ।


সেদিন স্কুল থেকে ফেরার পথে,

     হঠাৎ দেখে চমকে -

গ্রামের আলিম চাচা পড়ে আছেন

     রাস্তায়, অচেতনভাবে।


ছুটে এলো আনিস-

     জলের বোতল হাতে, 

স্নেহভরা মনে করিলো তার সেবা, 

      তার পাশে বসে।


হঠাৎ এক বুড়ি দেখে সব, 

     চোখ বড় বড় করে বলে 

"তুই হিন্দু, সে মুসলমান! 

       ছুয়েছিস তাকে?


ধর্ম ভুলে জল দিলি? 

       করলি তুই অঘটন! 

 ভগবান তোকে কোনোদিন 

      করিবেন না ক্ষমাপন!"


হেসে বলল আনিস তখন,

        নরম, শান্ত স্বরে- 

"আমার ধর্ম মানুষ, 

       এটাই আমার পরিচয়।


ভেবে দেখো, বুড়ি মা-

     জল না দিলে, 

মরতেন আলিম চাচা, 

    চিরদিনের জন্য চলে যেতেন ভূখণ্ড ছেড়ে।


বলো সত্যি কথা - 

     তবে কি ভগবান করতেন 

আমায় ক্ষমা? 

     মানবতা যদি মরে, তবে ধর্ম কোথায় রবে?


আমি কী করে যেতাম চলে, 

          ফেলে রেখে তাকে ওভাবে? 

মানুষ যদি মানুষের পাশে না থাকে  

          কে থাকবে?"


ধর্ম থাকুক যার যার- 

      নাম, রীতি, পোশাকে, 

তবু হৃদয়ে থাক মানবতা, 

      প্রাণে প্রাণে থাক ভালোবাসা।


ভগবান থাকেন হৃদয়-গভীরে- 

      যেখানে মমতা জাগে, 

যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়- 

      মানবতা থাকে যেখানে মানুষের মধ্যে।


মানব ধর্মই হলো 

   এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। 

 যার রীতি হলো মানবতা, 

      বলেছিলেন মনীষীরা।


বাকি সব তো প্রাচীর কেবল,

  পাথরের গাঁথা দেয়াল—

ভেঙে দাও সে সংকীর্ণতা,

  হয়ে যাও মানবতার আলোতল।’’


এই বলে, অনিস এগিয়ে গেল।

    বুড়ি সরে তাকে পথ দিল।

হঠাৎ দমকা হাওয়ায় গাছ নড়ে উঠলো।

   আনিসের মাথায় কয়েকটা পাতা ঝরে পড়লো।




⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐.

লেখকের নোট:-


এই কবিতাটি একটি কল্পিত কাহিনি। এর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়। বরং, এই কবিতার মূল উদ্দেশ্য হলো-মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধকে তুলে ধরা।


বর্তমান সমাজে যেখানে ধর্ম ও পরিচয়ের নামে বিভাজনের রেখা ক্রমশ গভীর হচ্ছে সেখানে এই কবিতার বার্তা-মানবতা শ্রেষ্ঠ ধর্ম-একটি আন্তরিক আহ্বান মাত্র।


পাঠকদের কাছে অনুরোধ, এই কবিতাটি যেন দেখা হয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে-বিভেদ নয়, ভালোবাসা থেকেই যেন এর বিচার হয়।


এই কবিতা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে মানবতার মাহাত্ম্য তুলে ধরে। কারো ধর্মবিশ্বাসকে আঘাত করার উদ্দেশ্যে এটি লেখা হয়নি। ভুল বোঝাবুঝি এড়াতে এই অনুরোধ রইলো।

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐



 এই কবিতা কেবলমাত্র মানবতার গুরুত্ব বোঝাতে রচিত। এই কবিতার বক্তব্য যদি কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, তবে তা সম্পূর্ণরূপে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি। লেখক এর জন্য দায়ী নন। (যদি কেউ ভুলভাবে কিছু ব্যাখ্যা করেন, তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত লেখকের নয়।))















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি