ছড়া:- ও টিয়া।
ছড়া:- ও টিয়া।
লেখক:- সোহন ঘোষ।
টিয়া পাখি, টিয়া পাখি —
কি সুন্দর তোমার গান!
কোথায় যাও চলি?
আমাকে শোনাবে না গান?
টিয়া পাখি, টিয়া পাখি —
তুমি থাকো কোন দ্বীপে?
সোনালি না রূপালি দ্বীপে —
তা কি জানতে পারি চুপে?
টিয়া পাখি, টিয়া পাখি —
করবে কি আমায় সাথী?
চলো, একসাথে দিগন্তে দিই পাড়ি —
তুমি-আমি হবো চিরসাথী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন