এ আমার অঙ্গীকার।
কবিতা:- এ আমার অঙ্গীকার।
লেখক:- সোহন ঘোষ।
ছেড়ে চলে যেতে হবে,
এই বিশ্ব-মাঝার।
সময় আসবে একদিন—
তোমার, আমার, সবার।
একদিন আমাকেও যেতে হবে,
এই প্রিয় পৃথিবী ছেড়ে;
তবুও, যতদিন আছি
এই ধরণীর কোলে বেঁচে—
সুন্দরভাবে গড়ে তুলবো এই ভূমিকে,
ভালোবাসার ছোঁয়ায়,
নিজ কর্মের মাধ্যমে নেবো গড়ে
নতুন এক পরিচয়।
চলে যাবো নিশ্চয়ই, একদিন পৃথিবী ছেড়ে;
তবু, তোমরা কেঁদো না আমারই জন্যে।
আবার আসবো ফিরে,
এই বাংলারই কোনো ঘরে।
জন্ম নেবো কোনো মায়ের কোলে,
জন্ম নেবো নতুন এক রূপে,
স্নেহ-মায়া ভরা এই বাংলার বুকে।
হয়তো মনুষ্যশিশুর চোখে
দেখব এই বাংলার দৃশ্য;
হয়তো বা জন্ম নেব, পাখি হয়ে
এই বাংলার কোনো স্থানে।
ভরিয়ে তুলবো সকাল, গানে গানে।
হয়তো বা জন্ম নেব, প্রজাপতির বেশে,
এই বাংলাকে ভালোবেসে।
আবার আসবো ফিরে,
বাংলারই কোনো ঘরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন