ছড়া:- গজা রাজ্যের রাজা।

          ছড়া:- গজা রাজ্যের গজা।

           লেখক:- সোহন ঘোষ।


এক যে ছিল রাজা,

             তার নাম ভজা।

তার রাজ্যের নাম গজা।

           খেত সে আলুভাজা।


শোনো যদি,

        রাজ্যের কথা,

পাবে তুমি,

        ভীষণ মজা।

সেখানকার নিয়ম,

         সব উল্টা।


হাসতে হবে সর্বদা, বলেছেন রাজা,

না হলে পাবে ভীষণ সাজা‌।

এমনকি কান্না পেলেও হাসতে হবে,

নিয়ম ভঙ্গ করলে শাস্তি হবে।

রাতের বেলায় জাগতে হবে,

দিনের বেলায় ঘুমোতে হবে।


আরো কত নিয়ম আছে,

শুনলে প্রচুর মজা পাবে।

বলব একদিন সময় করে।


আমাকে যেতে হবে এখন কলকাতা।

ফিরে এসে বলবো বাকি গল্পটা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি