ছড়া:- নিমন্ত্রণ।
ছড়া:- নিমন্ত্রণ।
লেখক:- সোহন ঘোষ।
টিয়া পাখি, টিয়া পাখি,
যাচ্ছো কোথায় — জানতে পারি?
এসো এসো আমার কাছে,
গল্প করব একসাথে বসে।
তোমার পেয়েছে কি খিদে?
তাহলে এসো আমার বাড়িতে।
যদি খেতে চাও পেটপুরে,
এসে বসো চুপটি করে।
খাবার আনছি রাশি রাশি,
রেঁধেছে আমার মা-মাসি।
শেষে আছে দই-মিষ্টি-গজা —
কিনে এনেছে চাকর ভজা।
খাওয়া-দাওয়া শেষ হলে,
গল্প করব দুজনে মিলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন