তোমাকে ভালোবাসি বলেই।

কবিতা:- তোমাকে ভালোবাসি বলেই।

      লেখক:- সোহন ঘোষ।


তোমাকে পাওয়ার জন্য —

 যদি পাড়ি দিতে হয় সাত সমুদ্র,

 যদি উঠতে হয় এভারেস্টের চূড়ায়,

 যদি লড়তে হয় রূপকথার রাক্ষসের সাথে,

 যদি হেঁটে যেতে হয় দিগন্তের শেষ সীমানায়,

 যদি পেরোতে হয় জ্বলন্ত আগুনের পথ,

যদি অতিক্রম করতে হয় দুর্গম পথ —


তাহলে জেনে রেখো,

  তোমার নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য আমি এইসব বাধা সহজে অতিক্রম করতে পারি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি