ছড়া:- তালপুকুরের মাঠে।
ছড়া:- তালপুকুরের মাঠে।
লেখক:- সোহন ঘোষ।
সূর্য উঠেছে গগনে,
আলো ছড়ায় চারিধারে।
আজ আমরা যাব খেলতে —
তালপুকুরের মাঠের ধারে।
তালপুকুরের মাঠে,
সারি সারি তালগাছ।
বক বসে পুকুরপাড়ে,
ধরবে নিশ্চয়ই মাছ!
বাতাসে জল,
করছে টলমল।
সূর্যকিরণে জল,
করছে ঝলমল।
খেলবো আমরা,
সবাই একসাথে।
কাটবে দিনটা —
আনন্দের সাথে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন