ছড়া:- আয় দাদা, বাড়ি আয়
ছড়া:- আয় দাদা, বাড়ি আয়।
লেখক:- সোহন ঘোষ।
আয় দাদা, বাড়ি আয়,
মামা এসেছে, দেখবি আয়।
মিষ্টি এনেছে এক হাঁড়ি —
আমাদের সঙ্গে নিয়ে যাবে কাল মামারবাড়ি।
মামার বাড়িতে ভারি মজা,
খাব আমরা দই, মিষ্টি, গজা।
আয় দাদা, বাড়ি আয়,
মামা আর কী এনেছে —
দেখবি যদি জলদি আয়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন