মা, করলাম আজ প্রতিশ্রুতি
কবিতা:- মা, করলাম আজ প্রতিশ্রুতি।
লেখক:- সোহন ঘোষ
মা, আমি হব — আদর্শ ছেলে।
সকালে ঘুম থেকে উঠব আমি সবার আগে,
নিজের সব কাজ করব নিজে —
হাসিমুখে, শান্তভাবে।
তুমি যা বলবে মা,
পালন করব অক্ষরে অক্ষরে।
করব না বায়না,
করব না দুষ্টামি,
গুরুজনদের দেব
শ্রদ্ধা, সম্মান আমি।
অপমান হয় তোমার —
এমন কাজ করব না আমি।
পড়ব আমি মন দিয়ে
সারাটি দিন,
বড়ো হয়ে গড়ব ঘর
তোমার জন্য একদিন।
আর কিনব একখানি গাড়ি —
মাগো, গাড়ি চেপে
দেব আমরা দিগন্তে পাড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন