ছড়া:- রঙিন সকাল।
ছড়া:- রঙিন সকাল।
লেখক:- সোহন ঘোষ।
সূর্য উঠেছে গগনে,
ফুল ফুটেছে বাগানে।
বাজছে ঘণ্টা মন্দিরে,
বইছে হাওয়া উত্তরে।
চাষি যাচ্ছে মাঠে,
শিশুরা মন দিয়েছে পাঠে।
পাখিরা গান গায় গাছের ডালে,
প্রজাপতি ওড়ে ডানা মেলে।
মাছেরা খেলা করে নদীর জলে,
অলি ওড়ে ফুলে-ফুলে।
এই সব দেখতে লাগে বেশ,
স্রষ্টার হাতে গড়া — কী সুন্দর দেশ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন