অপারেশন সিঁদুর।
কবিতা:- অপারেশন সিঁদুর।
কবি:- সোহন ঘোষ।
দূরভাষ গ্রহণ করিয়া, সৈনিক প্রণাম জানাইলো।
“কি হেতু, স্যার, দূরভাষ করিলে মোরে? কহ মোরে ভারতের সংবাদ।”
স্যার উত্তরিলা:
“হায় পুত্র! কি আর কহিব তোমারে কনক-ভারতের দশা!
কাশ্মীর রক্তাক্ত, নিঃস্ব ভারতমা আজ ক্রন্দনরত।
জঙ্গি করিছে পর্যটক নিধন, সন্ত্রাসে ধ্বস্ত জনপদ।
এই হেতু সেনাবাহিনী চলিবে উত্তরদানে।”
বারতা শুনিয়া ক্রুদ্ধ হল বীর,
মনে মনে বলিল:
“শীঘ্রই আমি যাম যুদ্ধস্থলে,
বিনাশ করিতে ওই অধর্মের দল।”
বীর সৈনিকের মত সাজে, তরুণ তেজে ভরে,
যানচালকে চড়ে, বীরদর্পে সে চলে।
হেন কালে বীরবধূ ধরি করযুগল,
যেমন লতা জড়ায় তরুশিরা, প্রেমে-ভয়ে মলিন।
কাঁদিয়া কহে বধূ:
“কি করে ধরিব প্রাণ তোমারে বিরহে এ ধরায়?
তুমি আছো বলেই জগৎ আমার —
তব বিনে কাটে না মুহূর্ত।
কোথায় যাও তুমি, এ অভাগিনীকে রাখি?”
হাসিয়া উত্তরিলা বীর সৈনিক:
“বাঁধিয়াছ তুমি আমায় এমন এক বাঁধনে,
যাহা ভাঙে না যুদ্ধের খড়্গেও।
ত্বরাই ফিরিব আমি, কল্যাণী —
সমরে করিব জয়,
তোমার কল্যাণে জঙ্গিদের বিনাশ করিয়া।
মন চায় না যেতে, কিন্তু কী করিব বলো?
দেশমাতার বিপদে আমি কি বসে থাকিব ঘরে?
বিদায় তবে দাও, বিধুমুখী —
দেশডাক শুনিছে প্রাণ,
তবুও রেখো প্রার্থনায় আমায়।”
------------------------------------------------👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
“এই কবিতার ভাষা ও শৈলীতে কেবল মাইকেল মধুসূদন দত্তের কাব্যিক ভঙ্গি ও উচ্চারণের প্রভাব রয়েছে, যদিও এর বিষয়বস্তু ও প্রেক্ষাপট সম্পূর্ণরূপে মৌলিক। আমার এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিভিন্ন কবিতা থেকে অনুপ্রাণিত।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন