ছড়া:-গল্প বলা কি এতই সোজা?

       ছড়া:- গল্প বলা কি এতই সোজা?

       লেখক:- সোহন ঘোষ।

 


নাম তার রাণী,

শোনাই লোকেদের বাণী।

(— গাঁয়ের রানী জন্ম বোবা?

কি করে শুনাবে বাণী বল তা!)

সে তো নয় এ গাঁয়ের,

সে তো দূরের এক ভিন গাঁয়ের।

বাস করে সে একা একা

(— কোথায় ছিল তার মা-বাবা?)

বাবা-মা গেছেন স্বর্গে।

(— ও! তা গেল কী করে স্বর্গে?)

তোর কাঁধে চেপে!

এত বিরক্ত করলে কি গল্প হবে?

গল্প বলা কি এতই সোজা?

আমায় বিরক্ত না করে —

চুপচাপ এখন পালিয়ে যা!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি