ছড়া:- খোকার বায়না।

      ছড়া:- খোকার বায়না।
     লেখক:- সোহন ঘোষ।



আয় চাঁদ,

    আয় না,

পূরণ কর

  আমার খোকার বায়না।


একটা পুতুল,

  একটা টিপ।

আর আমার

  খোকা কিছু চায় না।


চাঁদ মামা,

  চাঁদ মামা,

পূরণ করো যদি

  আমার খোকার বায়না।


তবে আমার খোকার,

  যখন দেব বিয়ে,

নেমন্তন্ন করব তোমাকে

  পান-সুপারি দিয়ে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি