মনোহর গ্ৰাম।

      কবিতা:- মনোহর গ্ৰাম।

         কবি:- সোহন ঘোষ।



আমাদের গ্রাম ভারী সুন্দর।

না দেখলে বুঝবে না কভু — এ গাঁ কত মনোহর!

মাঠে মাঠে চড়ে গোরু, রাখাল যায় চরাতে।

চাষী যায় মাঠে করিতে চাষ, আনন্দে মেতে।


সোনার ফসল ফলে, খেত ভরা ধান।

চাষী ভাই আনন্দে গেয়ে ওঠে গান।

হেথা নেই কোনো হিন্দু-মুসলমান ভেদাভেদ,

বন্ধু সবাই সবার হয়ে আছে বেশ।


রোদের আলোয় ঝিকিমিকি করে পুকুরের জল।

ফুলে ফুলে অলি ওড়ে,খেলে মধুর ছল।


বৃক্ষে বসে পক্ষী গায় আপন সুরে গান,

এই সব কিছুই যে বিধাতার মহান দান।


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

শিরোনাম: মনোহর গ্ৰাম।

লেখক: [সোহন ঘোষ]

ধরণ: ছড়ার ছাঁদে লেখা বর্ণনামূলক কবিতা

বিষয়: গ্রামবাংলার সৌন্দর্য, ঐক্য ও প্রকৃতি।

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি