দাঁড়াও—এগিয়ে যেও না।
কবিতা:- দাঁড়াও—এগিয়ে যেও না।
কবি:- সোহন ঘোষ।
দাঁড়াও—এগিয়ে যেও না।
এগোনোর আগে ভাবতে হবে হাজারবার।
এই সময়টা ভালো নয়—
চারদিকেই যেন ওঁত পেতে আছে অজানা বিপদ।
যেকোনো দিক থেকেই ছুটে আসতে পারে বন্দুকের গুলি।
আমাদের প্রতিটি পদক্ষেপ হোক চিন্তাভাবনার ফল।
কথায় আছে—
"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।"
তাই আমাদের এখন দরকার একসাথে থাকা—
হাত ধরাধরি করে, চোখে চোখ রেখে এগিয়ে যাওয়া।
সামনেই দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত নেকড়ে,
আকাশে চক্কর কাটছে রক্তপিপাসু শকুন।
তবুও, যদি আমরা এক থাকি—
তাহলে জয় শুধু
সময়ের অপেক্ষা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন