সমাজ গড়ে নিঃশব্দে

       কবিতা:- সমাজ গড়ে নিঃশব্দে।

         কবি:- সোহন ঘোষ।


ময়লা মাখা ছেঁড়া জামা থাকে তাদের গায়ে।

ইচ্ছে করলেও পড়তে পারে না— পকেটে অর্থ নাই।


সকাল হলে মাঠে যায় কোদাল হাতে করে,

সূর্য ওঠে, ঘাম ঝরে— শ্রমেই তাদের পেট চলে।


তারা তো অল্পেই খুশি, তাই তো পায় না দুঃখ;

নিজের ক্ষমতা দিয়ে কাজ করে খায়—

ভিক্ষার পথ তাদের কাছে মন্দ।


তাদের দিন চলে যায় নুন আর পান্তা ভাতে।

তাদের কথা কেই বা ভাবে?

ঘামে ভেজা শরীর তাদের— দামি নয় কারো চোখে।


তবু তারা গড়ে তোলে নিঃশব্দে এই সমাজকে—

ইটের নিচে চাপা পড়ে থাকা নামহীন ইতিহাসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি