সাফল্য যদি না আসে,ভুলে যেও

   কবিতা:- সাফল্য যদি না আসে,ভুলে যেও।

     ‌       কবি:- সোহন ঘোষ।



অস্ত্র ফেলো, হিংসা ত্যাগ করো, 

ভালোবেসে পথ চলো। 

দুনিয়া যদি না বদলায়, 

তাহলে আমায় ভুলে যেও।


লোকের সমালোচনা না করে, 

নিজেকে দেখো আগে।

 সফলতা যদি না আসে জীবনে, 

তাহলে আমায় ভুলে যেও।


লোকের ক্ষতির কথা না ভেবে,

 নিজের উন্নতির কথা ভাবো আগে। 

যদি তোমার জীবন না বদলায়, 

তাহলে আমায় ভুলে যেও।


অন্যের দোষ না খুঁজে, 

নিজের দোষ খুঁজো আগে। 

জীবনে তুমি যদি জয়লাভ না করো,

 তাহলে আমায় ভুলে যেও।


যদি একদিন বাধা আসে জীবনে, 

চেষ্টা করো হার না মেনে।

 জীবনে যদি জয়ী না হও, 

তাহলে আমায় ভুলে যেও।


জীবনে চলার পথে,

 ভুল তো হবেই সাথে।

 তা বলে কি তুমি হার মেনে, 

বসে থাকবে ঘরে?


বাবা-মায়ের কথা শুনে চলো,

 মন দিয়ে কাজটা করো।

 তবেই আসবে সুখের আলো,

 দুঃখ যাবে মিলিয়ে কালো।


তবেই আদর্শ হবে চরিত্র, 

গর্ব করবে বাংলা সচিত্র।


------------------------------------------------

------------------------------------------------

------------------------------------------------

------------------------------------------------

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

👉লেখকের নোট:-

এই কবিতাটি একজন পথপ্রদর্শকের কণ্ঠস্বর। কবি এখানে বারবার বলেছেন—“তাহলে আমায় ভুলে যেও”—এই কথাটি হালকা কোনো হতাশা নয়, বরং এক দৃঢ় আত্মবিশ্বাস ও দায়বদ্ধতার প্রতিচ্ছবি। কবি যে উপদেশগুলো দিয়েছেন—অহিংসা, আত্মসমালোচনা, পরিশ্রম, আত্মোন্নতি, পিতামাতার প্রতি শ্রদ্ধা—সেগুলো অনুসরণ করলেই জীবনে সত্যিকারের সাফল্য ও মানবিকতা অর্জন সম্ভব।


এই কবিতার মূল বক্তব্য হলো:

নিজেকে বদলাও, তারপরই পৃথিবী বদলাবে।

যদি তুমি নিজের চরিত্র গঠনে আন্তরিক না হও, যদি তুমি ভালোবাসা, অধ্যবসায় ও আদর্শের পথে না চলো—তবে কবির এই কণ্ঠস্বর, এই পথনির্দেশ তোমার জন্য নয়।


এই “আমায় ভুলে যেও” কথার মধ্যে আছে এক আত্মমর্যাদা—যে পথ দেখাতে চায়, সে চায় না অন্ধ অনুসরণ, বরং চায় সচেতন উপলব্ধি ও দৃঢ় পরিবর্তন।


অবশেষে, কবি স্বপ্ন দেখেন—তুমি হবে বাংলার গর্ব, এক আদর্শ চরিত্র, যার জীবনের ছবি সমাজে উদাহরণ হয়ে থাকবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি