চিনে রাখিস তাকে
কবিতা:- চিনে রাখিস তাকে
কবি:- সোহন ঘোষ
চিনে রাখিস তাকে —
যে তোকে আধারে ঠেলে দিয়েছে।
চিনে রাখিস তাকে —
যে তোকে দুঃখের আগুনে পুড়িয়েছে।
চিনে রাখিস তাকে —
যে তোর বিপদের সময় ছিল না পাশে।
চিনে রাখিস তাকে —
যে তোর সাথে বন্ধুত্বের অভিনয় করেছে।
চিনে রাখিস তাকে —
যে তোকে কষ্ট দিয়ে নিজে শান্তি খুঁজেছে।
চিনে রাখিস তাকে —
যে তোর অভাবের দিনে দূরে সরে গিয়েছিল।
চিনে রাখিস তাকে —
যে বিপদের ছায়ায় দাঁড়িয়ে অভিনয় করেছিল সাহায্যের।
চিনে রাখিস তাকে —
যে শুধু সুযোগ খোঁজে তোর নির্ভরতার আড়ালে।
চিনে রাখিস তাকে —
যে তোর পেছনে হেসে, তোর সামনে চোখের জল ফেলে।
চিনে রাখিস তাকে —
যে টাকার লোভে নিজের সম্মান বিকিয়ে দেয়।
যে ভান করে ভালোবাসার, অথচ পেছনে খোঁজে ছুরি বসানোর পথ।
তবু ঘৃণা করিস না —
কারণ এইসবেই তুই আজ শক্ত, তুই আজ জাগ্রত।
ক্ষমা কর, ভুলে যাস না —
কারণ অভিমান নয়, স্মৃতি তোর শিক্ষার মুখপাঠ।
নিজেকে হারাস না ওদের জন্য,
কারণ তুই পড়েছিস আমার লেখা কবিতা —
‘চোখের জলের শেখা কথা’।
যদি না পড়ে থাকিস, পড়ে নে আজই —
কারণ ওটাই তোকে মনে করিয়ে দেবে,
কে তুই… আর কীভাবে উঠে দাঁড়াতে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন