আমরা শ্রমজীবী মানুষ।
কবিতা:- আমরা শ্রমজীবী মানুষ।
কবি:- সোহন ঘোষ।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
আমাদের চাহিদা নেই,
তাই মনে কোনো কষ্টও নেই।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
পকেটে টাকা নেই আমাদের,
তাই সম্মানটাও মেলে না, সমাজের কিছু ধনীদের
দৃষ্টিতে।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
শরীর যেন ধাতব কোনো যন্ত্র,
দিনরাত খাটি, তবু ক্লান্তি — যেন নিষিদ্ধ মন্ত্র।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
দিন আনি দিন খাই,
অসুখ হলেও বিশ্রাম নাই।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
মালিকের দমন চলে অবিরত,
তবু আমরা মুখ বুজে সহ্য করি — নীরবতাই যেন শর্ত।
আমরা শ্রমজীবী মানুষ রে ভাই,
শ্রমজীবী মানুষ।
সুন্দর করে গড়ে তুলি এই পৃথিবী,
তবু নাম মেলে না ইতিহাসের পাতায়।
আমরাই বানিয়েছিলাম তাজমহল-কুতুবমিনার।
কিন্তু নাম কই আমাদের?
সবখানে রাজাদের জয়গান।
ইতিহাসের পাতায় লেখা থাকে শুধু তাদের নাম,
আর ঘামে ভেজা আমাদের হাত — তার নেই কোনো
দাম। যত দাম কি টাকার?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন