সবাই মুখোশধারী হয় না।
কবিতা:- সবাই মুখোশধারী হয় না।
কবি:- সোহন ঘোষ।
যদি থাকে পকেটে অনেক টাকা,
বন্ধু সাজে সবাই, করে দেখা।
যার পকেট ফাঁকা,
তার পাশে কেউ থাকবে না তার বিষাদে।
টাকা থাকলেই তুমি দুনিয়ার রাজা,
ভালোবাসা পাবে, সম্মান পাবে, পাবে অনেক কিছু।
সবাই হবে তখন তোমার ক্রীতদাস,
টাকা ছাড়া কেউ নয় তোমার আপন।
বন্ধুত্ব আজ লেনদেনের খেলা,
যতদিন টাকা, ততদিনই মেলা।
সত্য যদি মুখ খোলে,
কেউ শোনে না কান পেতে,
যদি না থাকে তার পাশে কয়েক গাদা নোট রটে।
আজ কথার নেই কদর, টাকাই রাজা,
শুধু টাকার নামে বাজে বন্দনার সাজা।
অভাবীর কান্না কেউ-কি শোনে?
স্বার্থে মিশে গেছে হাসির রঙিন বোনে।
ভালোবাসা আজ বিক্রি টাকায়,
বন্ধুত্ব যেন টাকার হাতেই ধাক্কা খায়।
স্বার্থের মুখোশে হাসে অজস্র লোক,
ব্যথায় কাঁদে না, দেয় ব্যঙ্গের শোক।
স্বার্থ যেখানে, বন্ধুত্ব সেথা— সবাই নয়,
কিছু সম্পর্ক গাঁথা।
এসব কথা শুনতে লাগে খারাপ,
তবু এ-ই যে সত্য, মুখে রাখা অপরাধ?
টাকার অহংকারে অনেকেই হয় অন্ধ, হারায় মনুষত্ব।
তবু বলি—সব বন্ধুই তো সমান নয়,
কারও হৃদয়ে থাকে প্রকৃত ভালোবাসা।
তাদের মত বন্ধু যেন সবাই পায়।
তাদের চোখ বোঝে নিঃশব্দ ব্যথা,
তাদের হৃদয়ে নেই কোনো মিথ্যা।
তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই— তারা
সম্পর্ক রাখে, কৃত্রিমতাহীন স্নেহেই।
যারা ছিল পাশে—অন্ধকারে,
একাকী রাতে, তাদের জন্যই কবিতা,
আমার কৃতজ্ঞতার কথাতে।
তাদেরই জন্য এই হৃদয়ের দান— প্রকৃত বন্ধুত্বে যারা
রাখে প্রাণ।
যদি কেউ না থাকে আঁধার রাতে,
আমি থাকবো নিঃশব্দে, বন্ধু হয়ে পাশে।
চাই না কিছু, না সম্মান, না দাম— শুধু চাই ভালোবাসা,
নিঃস্বার্থ এক নাম।
তবুও আমি শেষ আলোয় বলি— পৃথিবীতে সব মানুষ
অসৎ নয়, ভালোবাসার দীপ জ্বলুক, স্বার্থে নয়,
হৃদয়ে অনুগ্রহে।
------------------------------------------------------------------------------------------------⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 6 May 2025
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন