হিংসা নয়, লড়াই কর
কবিতা:- হিংসা নয়, লড়াই কর।
কবি:- সোহন ঘোষ।
ঘরের ভেতর আমি যাই করি,
তোদের এত অসহ্য কী?
আমার সুখে তোদের কেন
জ্বলে ওঠে রাগের আঁচই?
পড়ছি বসে, নিঃশব্দে বই,
তাতেই তোদের গা-জ্বালা হয়।
লিখছি কবিতা, নিভৃতে বসে,
তাতে তোদের ক্ষতি কী হয়?
হিংসা যদি এতই করিস,
নিজের পথে হাঁট্রে ভাই।
চেষ্টা করে, সাহস ধরলে—
একদিন তুইও পারবি ঠিক তাই।
আমি কবি সোহন,
বলছি তোকে মন দিয়ে শোন—
হিংসা করে পাবি না কিছু,
জ্বলবি শুধু ভিতরে।
তাতে তোর কিছুই হবে না,
উন্নতি নয়, শুধু অন্ধকার পড়ে।
হিংসা ছেড়ে চিন পৃথিবী,
খুঁজে নে নতুন পথ।
কাঁধে কাঁধে লড়াই শিখে,
তবেই পাবি সুখের স্বরথ।
তবেই পাবি নাম আর খ্যাতি,
জীবন হবে দীপ্তিময়, অম্লান সাথী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন