আমি বুঝেছি তোমাকে।
কবিতা:- আমি বুঝেছি তোমাকে।
কবি:- সোহন ঘোষ।
মুচি, বসিয়া রহো নীরব হৃদয়ে,
চাহো পায়ের দিকে, নত দৃষ্টি লইয়া।
তুমি করো পথ মসৃণ, করো গতি সহজ,
তবু সমাজ তোলে না শ্রদ্ধার নত শির।
হাসো তুমি—না বলা বেদনা লুকায়,
ক্লান্তি ভুলিয়া সেবায় নিজেকে বিলায়।
চুপ করিয়া করো কর্ম, না চাহো কিছুই,
সম্মান নয়, চাহো শুধু মানবতা বুঝি।
আমি জানি, বুঝি তোমার গোপন কষ্ট,
বুকের মাঝে জমে থাকা অবহেলার গ্রন্থি।
লোকে হাসে তোমার পেশায়, করে তাচ্ছিল্য,
অন্ধ হইয়া টাকার মোহে ভুলে যায় হৃদয়।
"যাহারা পারে না পরের পেশাকে সম্মান করিতে,
তাহারা কেমন করিয়া নিজ পেশা দিবে মর্যাদা?"
পেশা লঘু নহে, পেশা হইল আত্মার প্রকাশ,
পেশাতেই লুকায় চরিত্রের আসল পরিচয়।
তুমি জুতা পালিশ করিয়া দাও দীপ্ত পথ,
তবু সমাজে নাহি জাগে তব আশার আলো।
তোমার ঘামে গাঁথা যেই মানবসভ্যতা,
তাহার পৃষ্ঠে লিখিত
তব অব্যক্ত বেদনার কথা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন