চেষ্টা করলেও উপায় নেই
কবিতা:- চেষ্টা করলেও উপায় নেই
কবি:- সোহন ঘোষ।
আমি দেখিনি একবারও তাঁরে,
তবু অনুভব করি প্রাণভরে।
নিশিদিন চুপে থাকেন যে ঘরে,
তিনিই আমার ঠাকুর নারায়ণ।
চোখে না এলেও আছেন যে পাশে,
স্মৃতির মতোই গেঁথে রয় মনে।
ইচ্ছা হয়, একবার শুধু দেখে—
ভরিয়ে তুলি মন আর দুই নয়নে।
কিন্তু কেন জানি বাঁধা পড়েছি,
শিকল যেন টানে ফের ঘরে ঘরে।
হৃদয় ছুটে যায় মুক্তির পানে,
দেহ পড়ে থাকে সংসারের তরে।
দায়িত্ব যদি থাকে কাঁধের ভারে,
স্বাধীনতা সরে যায়, সাধনা থেমে থাকে।
এই তো সাধনার চিরন্তন ব্যথা—
চাওয়া আর না-পাওয়ার মাঝখানে,
জেগে থাকে এক ঈশ্বরের রেখা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন